বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরগুনার পাথরঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় পাথরঘাটা । সোমবার সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্টের ডিটাচমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশফাক হোসেন। পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: হাসিবুল হকের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুসফিক উস সালেহীন।

 

আলোচনা সভার পূর্বে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাথরঘাটা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হয়।

 

আলোচনা সভার শেষে পাথরঘাটার সফল মৎস্যচাষীদের পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত আয়োজনে পাথরঘাটা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মৎস্যচাষী, জেলে, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য ১৮-২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ