শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ০৮/০৫/২০২৫ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ এর সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যগণকে জেলা পরিষদ হতে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ঝোটন চন্দ, জেলা প্রশাসন ও জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণঅভ্যুত্থানে শহিদ যোদ্ধাদের পরিবারের সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ।

 

প্রধান অতিথি বলেন জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যগণকে চেক প্রদানের সামান্য আয়োজন তাঁদের পাহাড়সম ত্যাগের কাছে কিছুই নয়; তবুও জেলা পরিষদ এর পক্ষ থেকে এটি সম্মাননার স্মারক হিসেবে প্রদান করা হচ্ছে। সরকার শহিদ পরিবারের সদস্যগণের যেকোনো প্রয়োজনে পাশে রয়েছে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর পূর্বে তিনি মুন্সীগঞ্জ সার্কিট হাউজের নবনির্মিত মূল ফটক উদ্বোধন করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ