বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেতাগী উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মাননা পুরস্কার বিতরণ – জুন ২০২৫

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

প্রযুক্তি ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৩৫ জন প্রকৌশলীকে সম্মাননা, আজীবন সদস্য হয়েছেন ৫ জন

বেতাগী, বরগুনা | জুন ২০২৫:
প্রযুক্তির আধুনিক ছোঁয়া এবং কারিগরি শিক্ষার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করায় বেতাগী উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে “সামাজিক সম্মাননা পুরস্কার” এবং প্রথম কাউন্সিল অধিবেশন।

২০০৮ সালে যাত্রা শুরু করা অরাজনৈতিক এই প্রকৌশলী সংগঠনটি গঠিত হয় ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে। এই সংগঠনে রয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী, যাঁরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবেও পরিচিত।

এই আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার-কে সামাজিক অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

পাশাপাশি কারিগরি পেশায় নিষ্ঠা ও সমাজে অবদানের জন্য অ্যাসোসিয়েশনের ৩৪ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত সদস্যদের নাম (৩৪ জন):

মাসুদ পারভেজ, মোঃ মামুনুর রশীদ, এইচ এম অভি, মামুন সিকদার, আল আমিন মল্লিক, সুজন হাওলাদার, শাওন মৃধা, রবিউল ইসলাম, আল ইমন হোসেন, আমিদ হাসান, শাহাদাত হোসেন, শোহেল রানা, তানভীর হোসেন সাব্বির, এনামুল হক নবীন, রবীন্দ্রনাথ সিং, লিমন হোসেন, মাসুম বিল্লাহ, শাইদুল ইসলাম, কিবরিয়া, অন্তু খলিফা, আশরাফুল আরেফিন অপু, ইমরান খান, আবুল হোসেন সুজন গাজী, রেজাউন হোসেন শোভন, মুসফিকুর রহমান ফারহান, রোবেল, জুবায়ের ইসলাম হৃদয়,
রাফি সিকদার, আবুল বাশার, সৈয়দ মশিউর রহমান, মেহরাব হোসেন অপি, শিফাত জাহান মুনিয়া, শাহজাদা হাওলাদার, সৈয়দ জুল আরশিল।

আজীবন সদস্য হিসেবে নিবন্ধিত (৫ জন):

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ আদিল, আলিমুন হাসান, মো. শামীম সিকদার, সৈয়দ নূর-ই আলম শোভন, জামান সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সৈয়দ নূর-ই আলম শোভন, এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী আদিল সাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন –
প্রকৌশলী আলিমুন হাসান (ব্র্যাক আইটি),
প্রকৌশলী শামীম সিকদার (ডেসকো ফাউন্ডেশন),
প্রকৌশলী শাওন মৃধা (বাংলাদেশ বিমান বাহিনী),
প্রকৌশলী মামুনুর রশীদ সহ আরও অনেকে।

এই সম্মাননা অনুষ্ঠানটি বেতাগী উপজেলার প্রকৌশল সমাজের জন্য একটি অনন্য ইতিহাস হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন সকলে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ