বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের বকশীগঞ্জ নববধুর মরদেহ উদ্ধার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৪ আগষ্ট বৃহস্পতিবার জামালপুর জেলার বকশীগঞ্জে বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় মিলি আক্তার (১৯) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার শেষ রাতে পৌরসভার মেষেরচর পশ্চিম পাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত মিলি আক্তার ওই এলাকার রোমান মিয়ার স্ত্রী এবং পৌরসভার কাগমারি পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে। শ্বশুরবাড়ির লোকজন জানায়, বিয়ের পর থেকে দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। বুধবার রাতে খাবার শেষে মিলি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। পরে স্বামী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে দেখেন, মিলি আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলছেন। অন্যদিকে নিহতের বাবা ফকির আলী অভিযোগ করে বলেন, “আমার মেয়ে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না।

 

 

ওরা আমার মেয়েকে হত্যা করেছে। বিয়ের ২৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার কোনো কারণ নেই।” বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনায় থানায় মামলা হয়েছে। নববধূর মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ