রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় প্রাণে বাঁচলেন ১৮ জেলে

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার মালিকাধীন এফবি আবদুল্লাহ তুফান নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হলেও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে তীর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

 

 

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মঙ্গলবার দুপুরে ট্রলার ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি জানান, ‘এফবি আবদুল্লাহ তুফান’ নামের ট্রলারটি সগির কোম্পানির মালিকানাধীন। ট্রলারটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

 

 

এফবি আবদুল্লাহ তুফান ট্রলারের মালিক মো. সগির হোসেন জানান, ট্রলারের জেলেরা মাছ ধরার জন্য সাগরে জাল‌ ফেলে অপেক্ষা‌ করছিলেন। ঠিক রাত আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে হঠাৎ ডুবে যায় ট্রলারটি। মুহূর্তের মধ্যে ট্রলারে থাকা জেলেরা লাফিয়ে পানিতে পড়ে যায়।পরে ভাসতে থাকা অবস্থায় মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে।

 

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গভীর সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ