শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  আরও একজনের মৃত্যু হয়েছে

গোপাল কর্মকার, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ২০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার   সন্ধ্যায় গৌরীচন্না ইউনিয়নের মনসাতলী এলাকার আব্দুর রব মাস্টার নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। এই ব্যক্তিকে নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।

 

স্বজনরা জানিয়েছে, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও শারীরিক জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল নেয়ার উদ্যোগ নেয়া হয়, তবে এর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনায় নতুন করে আরও ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ জন।

 

বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২৪১ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ২০৬ জন। অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরগুনা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাহমুদ মুর্শিদ শুভ বলেন, ‘দিন যত যাচ্ছে, আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
 
তিনি আরও বলেছেন, ‘ডেঙ্গু মোকাবেলায় জনগণের সচেতনতা জরুরি। পাশাপাশি ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ