বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ঢাকায় ব্যবসায়ী হত্যা বকসিগঞ্জ এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১২ জুলাই ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শনিবার বিকালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

 

১২ জুলাই বিকালে বকশীগঞ্জ উপজেলা এনসিপির কামারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে এনসিপি’র উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার যুগ্মসমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ ও এমদাদুল হক মিলন, পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন, পৌর যুগ্মসমন্বয়কারী এ ডি মোস্তাক আহাম্মেদ, এনসিপি নেতা সুলতানুস সালেহিন, ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু, বকশীগঞ্জ সদর ইউনিয়নের যুগ্মসমন্বয়কারী আজমাইন মণ্ডল প্রমুখ।

 

বক্তারা বলেন, চাঁদাবাজির কারণে একজন মানুষকে এভাবে হত্যা করা সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই হত্যায় যে দলেরই লোক জড়িত থাকুক তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তারা চাঁদাবাজি রুখে দিতে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ