বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার
৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বেলা ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, ফরিদপুরে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, ফরিদপুর।
পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল ঘোষণা করেন এবং বিভিন্ন শ্রেনির ছাত্র-ছাত্রীদের পুরুস্কার বিতরন করেন।
এসময় তিনি বলেন, যে জাতি যতো বেশি শিক্ষিত, সে জাতি ততো বেশি উন্নত, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের প্রতিষ্ঠানে কোন শ্রেণিতে যদি সিট থাকে ১০০ জনের সেখানে আমার কাছে সুপারিশ আসে ৫০০ জনের। বর্তমানে লটারির মাধ্যমে ভর্তির কারণে কিছু দুর্বল শিক্ষার্থী ও ভর্তি হচ্ছে। তবে সবল শিক্ষার্থীদের সংস্পর্শে দুর্বলরা ও সবল হয়ে যাবে।
এসময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীগণ ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ