বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেতাগীতে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

খালেদা পারভীন আদুরী
স্টাফ রিপোর্টার

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে দরিদ্র ও অসহায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মুসলিম সুন্নাহ ফাউন্ডেশন।

শুক্রবার (০৩ জানুয়ারি) বিবিচিনি ইউনিয়নের রানীপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কারেন মুসলিম সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

বিবিচিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিচুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, মাওলানা রফিকুল ইসলাম বিশ্বাস, মাও আবদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ লিটন সিকদার।

বিতরণ কার্যক্রম শেষে মুসলিম সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির আশায় এবং সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ