বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন

জামালপুর প্রতিনিধি

১৪ জানুয়ারী মঙ্গলবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দুদিন ব্যাপী ৪৬তম জাতীয় ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

 

পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মহির উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র ভদ্র, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

এ সময় মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তারুণ্যের চিন্তা চেতনায় উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রর্দশন করে। মেলায় ২০টি কক্ষে এসব প্রজেক্ট প্রদর্শন করা হয়। মেলা চলবে ১৫ জানুয়ারি বুধবার বিকাল পর্যন্ত।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ