বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পৌর বিএনপির জরুরি সভা, ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

মো: তরিকুল ইসলাম (শুভ)
কলাপাড়া উপজেলা প্রতিনিধি

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কলাপাড়া পৌর বিএনপি শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ জরুরি সভা আয়োজন করেছে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় পৌর বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

সভাপতি গাজী মো. ফারুক তার বক্তব্যে বলেন, “দেশি ও বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র রুখতে আমাদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ওয়ার্ড পর্যায় থেকে শক্তিশালী টিম গঠন করে শান্তি প্রতিষ্ঠার কাজ করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো. সুলতান, মাওলানা মো. আউয়াল, মো. জসিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, পৌর ওলামা দলের নেতা মাওলানা মো. ফোরকানুল ইসলাম, যুবদল নেতা ফোরকান তালুকদার, লিটু বিশ্বাস এবং স্যামুয়েল হক তানিম।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
সভাটি নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার নতুন বার্তা নিয়ে আসে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ