বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের সাংবাদিকদের হলুদ ও চাঁদাবাজি সাংবাদিকতার সংস্পর্শে না থাকার আহবান: জেলা প্রশাসক মাদারীপুর

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ

মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের হলুদ ও চাঁদাবাজিমূলক সাংবাদিকতার সংস্পর্শে না থাকার আহবান জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার। তিনি বুধবার সকালে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সত্য, ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহবান জানান। এছাড়া সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজি সাংবাদিকতা যেন না হয়। সে বিষয়ে সবাই কে খেয়াল রাখার আহবান জানান। এসময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সফলতা কামনা করেন।

সংস্থার জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, উপদেষ্টা শাহজাহান মোল্লা ও আলমগীর গনি, সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ ও হাসান সরদার জুয়েল, সহকারী মহাসচিব সাজেদুর রহমান সাজু কবি ও গবেষক সুবল বিশ্বাস, ডিবিসি নিউজের মনির হোসেন বিলাস, যুগান্তরের এইচ. এম. মিলন, চ্যানেল ২৪ এর সাগর হোসেন তামিম প্রমুখ।

 

সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, সবকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লিটন মোল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মো: সজীব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা, জেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফকির, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল বিজতী, মৈত্রী মিডিয়া সেন্টার সাধারণ সম্পাদক এন. এম হাসান, একুশে টিভির নজরুল ইসলাম পলাশ, সময় টিভির সঞ্জয় কর্মকার অভিজিৎ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, মাত্রা’র সভাপতি শাহাদাত হোসেন লিটন, পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, রিপনচন্দ্র মল্লিক, মাত্রা’র সভাপতি শাহাদাত হোসেন লিটন, পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা কমিটির নেতৃবৃন্দগণ।

অনুষ্ঠানে শুরুতে সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা একটি শিক্ষা, গবেষণা, ও কল্যাণমূলক সংগঠন। দেশের সাংবাদিক সমাজের বহুমুখী কল্যাণ সাধন সংস্থার লক্ষ্য। দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন হিসেবে ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারী জাতীয় সাংবাদিক সংস্থার জন্ম।

 

প্রতিষ্ঠার ৪৩ বছর যাবত ধরে দেশের সকল জেলা ও উপজেলা সদরে মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে জাতীয় সাংবাদিক সংস্থা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ