রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

নাটোর প্রতিনিধি

ফরহাদুজ্জামান

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে যুবদলের কর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত রিয়াজুল ইসলাম মাসুম ৩০ নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে । তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন। পুলিশ ও যুবদল কর্মীরা জানান ,যুবদলের কিছু কর্মীরা বৃহস্পতিবার বিকেলে রূপপুর এলাকায় বেড়াতে যায় ।

একপর্যায়ে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে মাসুমকে কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে বসে আড্ডা দিতে দেখে ।এ অবস্থায় তারা স্থানীয় নাটোরের নেতাকর্মীদের জানালে একটি মাইক্রোবাস নিয়ে তারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায যান এবং পুলিশকেও বিষয়টি জানান ।

 

সেখানে রিয়াজুল ইসলামকে আটক করা করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান সংবাদ পেয়ে নাটোর থানার একটি পুলিশের টিম হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মাসুমকে আটক করে নাটোর থানায় নিয়ে আসে। তিনি জানান মাসুমের বিরুদ্ধে হত্যা সহ সাতটি মামলা রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ