বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১৫, উড়ে গেছে যুবকের পা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ

মাদারীপুরে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। হাতবোমায় উড়ে গেছে যুবকের পা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুলপন্থী এলাকায় আধিপত্য বিস্তারের জেরে হাতবোমা ফাটিয়ে বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরদ্ধে।

সন্ধ্যায় কুলপদ্বীর নবেল খাঁ’র বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষ আলিম চোকদার ও তার সমর্থকরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয় নারীসহ অন্তত ৫ জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত মূলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের।

এরই জেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ককটেলের আঘাতে শাওন নামে এক যুবকের উড়ে গেছে পা। এছাড়া সংঘর্ষে আহত হয় আরো ৯ জন। অসুস্থ অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ