রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

মাদারীপুর প্রতিনিধি
মোহাম্মদ ইমদাদুল হক মিলন
মাদারীপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) বেলা ১১ ঘটিকায় সদরের ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিড়াইপাড়া গ্রামের আলহাজ্ব ডাক্তার মোঃ সিরাজুল হক সরদারের বাড়ির আঙ্গিনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মুহাম্মদ হাবিবুল আলম।
জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় বৈষম্যহীন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম ও নিরাপদ খাদ্য সহ সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা পান্না হাওলাদার, সাবেক সেনা কর্মকর্তা এসকান্দার আলী মাতুব্বর সহ নেতৃস্থানীয় মহিলা ও অন্যান্য মহিলারা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন একতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী চায়না শেখ।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ