বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শিবচরে নিখোঁজের ১১ দিন পর বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ বৈকুণ্ঠপুর এলাকায় একটি মেহগনি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত আবদুর রহমান আকনের স্ত্রী।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজিলাতুন্নেছা ১২ জানুয়ারি দুপুরে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী ছোট কুতুবপুর বাজারে ছেলেকে বিকাশে টাকা পাঠানোর জন্য যান। এর পর থেকে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে ১৩ জানুয়ারি শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ছাড়া তাঁর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাঁর সন্ধান চাওয়া হয়। আজ বিকেলে স্থানীয় লোকজন মেহগনি বাগানে পাতা আনতে গেলে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা শিবচর থানা–পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করেন। গোপালগঞ্জ থেকে পিবিআই সদস্যদের একটি টিম ও ফরিদপুর থেকে ক্রাইম সিন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

 

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘ফজিলাতুন্নেছা নিখোঁজ ছিল। তাঁর সন্ধানে আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে খোঁজখবর নিই। কোথাও তাঁর সন্ধান আমরা পাইনি। পরে বিকেল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা নিখোঁজ বৃদ্ধার লাশ বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ