শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।

মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব সরকার মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আরজিন ত্বন্বী,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপা) জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক সনোয়ারা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী কাজী হুমায়ুন কবির, ক্রীড়া সংগঠক জাহিদুল ইসলাম খান,  সাংবাদিক বেলাল রিজভী, ক্রীড়া সংগঠক কোচসহ অন্যরা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। খেলায় জেলার ৬টি বালক ও ৬টি বালিকা দল অংশগ্রহণ করে। ফাইনালে মাদারীপুর পৌরসভা বালক দল শিবচর উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে এবং শিবচর উপজেলা বালিকা দল মাদারীপুর পৌরসভা বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ