বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ

মাদারীপুর প্রতিনিধি

সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাদারীপুর সমন্বিত সরকারী অফিস ভবন মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাদারীপুর জেলা ইউনিটের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাদারীপুর জেলা ইউনিটের উপ-পরিচালক ও ইউনিট লেভেল অফিসার আব্দুস সবুর মোল্লা।

 

উদ্বোধনী সভায় যুব প্রধান শামিম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রহিম, ওহিদুজ্জামান কাজল, জাহিদ খান, দিদার মোল্লা, রিয়ামণিসহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ। পরে সদর উপজেলার হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।

 

পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাদারীপুর জেলা ইউনিটের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানান ইউনিটের কর্মকর্তা ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ