মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মেলা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

     চায়না শেখ
মাদারীপুর প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে তারুণ্যে মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে মেলা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় এসে মিলিত হয়।

তারুণ্য মেলায় সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক স্টল স্থান পেয়েছে। মেলায় বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, পিঠা উৎসব,জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাইবরণ পিঠা, ডাল ও তালের পিঠা, কৃষি বিভাগ, ক্ষুদে বিজ্ঞানী, জুলাই-আগস্টে বিভিন্ন চিত্রকল্প ও বইয়ের স্টলও রয়েছে।

আর এসব গ্রাম-বাংলার বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মেলায় জেলার ১০টি উপজেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা-প্রতিষ্ঠান অংশ নেয়। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তারুণ্যের মেলায় সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এটি ব্যতিক্রমী উদ্যোগ। এর ব্যাপক সাড়া মিলেছে। প্রতি বছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা করেন তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ