বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে তিন দশক ধরে অবৈধ দখলে থাকা খাল উদ্ধারে অভিযান

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

    চায়না শেখ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পৌর শহরের অবৈধভাবে দখল হওয়া শত বছরের ঐতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’ উদ্ধারে অভিযানে নেমেছে পৌর প্রশাসন। সোমবার সকালে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ-সচিব মো. হাবিবুল আলম এবং নির্বাহী হাকিম সেবক মন্ডলের নেতৃত্বে ৪ নম্বর ওয়ার্ডের মাতুব্বর বাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার পর্যন্ত খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ চলে।
এসময় মাদারীপুরের পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, মেডিকেল অফিসার হরষিত বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ আরাফাত জামানসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ছিলেন।
খালটি প্রায় গত ৩০ বছর ধরে অবৈধ দখল হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। দখল মুক্ত হলে সৈদারবাবালী-পানিছত্র ও শকুনী (আংশিক) এলাকার প্রায় ১০ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে রেহাই পাবে।
পৌর নির্বাহী খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, “শহরের যত খাল রয়েছে, সবগুলো খালের তালিকা তৈরি করেছি। সব খালই দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। ইতোমধ্যে আমরা সৈয়দারবালী খালের শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি। এই ধারা অব্যাহত থাকবে।”
পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ-সচিব মো. হাবিবুল আলম  বলেন, “শত বছরের এতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’টি অবৈধভাবে দখল হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষেরা জলাবদ্ধতায় থাকত। আমরা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি এবং অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছেন। পর্যায়ক্রমে আমরা শহরের সবগুলো খালই উদ্ধার অভিযান শুরু করব। যাতে শহরে জলবাদ্ধতা তৈরি না হয়।”

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ