সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

যারা আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাদের সঙ্গে জোটগত নির্বাচন করব : (ফয়জুল করীম)

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বেতাগী উপজেলা (বরগুনা) প্রতিনিধি

মোঃ আল আমিন

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণে কাজ করে। আমাদের প্রথম টার্গেট হলো জোটগত নির্বাচন করা। যারা আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাদের সঙ্গে জোটগত নির্বাচন করব।’

বুধবার (২৯ জানুয়ারি) বরগুনার বেতাগী পৌর অডিটরিয়াম মাঠে জনসভায় এ কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন মানুষের কল্যাণে কাজ করে। শুধু মানুষ নয়, গোটা মাকলুকাতের জন্য কাজ করে। আমাকে এক গাঁজাখোর প্রশ্ন করে হুজুর, আমার ভয় করছে কী অবস্থা হবে। তখন আমি বললাম তুমি কি মসজিদে বসে গাঁজা সেবন করতে পারবে, পারবে না।

ইসলাম যখন কায়েম হবে তখন গোটা বাংলাদেশ একটা মসজিদে পরিণত হবে।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন এমন সংগঠন যারা দেশের পরিবর্তন চায়, সমাজের পরিবর্তন চায়। যে ডাকাত সে তো ডাকাতি বন্ধ করতে পারে না। যে দুর্নীতিবাজ, সে তো দুর্নীতি বন্ধ করতে পারে না, যে ঘুষখোর সে তো ঘুষ বন্ধ করতে পারে না।

নিজে ভালো হতে হবে তবে গোটা সমাজ ও দেশ ভালো হবে।’

সমাজের প্রতিটি মানুষের উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, ‘আমি ভালো হলে সমাজকে ভালো করবো, আমি চুরি করলে সমাজে বড় চোর বলে গণ্য হতে হবে। এজন্য আমাকে ভালো হতে হবে।’

তিনি বলেন, ‘যারা ধানের শীষে নির্বাচন করে, তারা ধান কাটতে পারে না। যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা লাঙলের নির্বাচন করে, তারা লাঙল চালাতে পারে না কিন্তু যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার নির্বাচন করে, তারা সবাই হাতপাখা চালাতে পারে।

ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে যারা নির্বাচন করে, তারা সবাই  হাতপাখা চালাতে পারে। ধনীরা পারে, গরিবরা পারে, ছোটরা পারে বড়রাও পারে, পুরুষরা পারে মহিলারাও পারে। মুসলমানরা পারে হিন্দুরাও পারে। ইসলামী আন্দোলনের হাতপাখা হলো শান্তির প্রতীক।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুছ ছালাম এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা সৈয়দ মুহাম্মাদ আলাউদ্দিনের সঞ্চালনায় জনসভায় বক্তৃতা করেন বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে সিরাজুল ইসলাম বারী মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ