শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুর পৌরসভায় ময়লা অপসারণ নিয়ে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ

মাদারীপুর পৌর এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ নিয়ে উদ্ভূত সমস্যার পরিপ্রেক্ষিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌর প্রশাসক ও উপসচিব মুহাম্মদ হাসিবুল আলম।
সভায় নাগরিকরা ময়লা অপসারণে দীর্ঘসূত্রিতা, নির্দিষ্ট স্থানগুলোতে আবর্জনা জমে থাকা এবং ব্যবস্থাপনার অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন। পৌর কর্তৃপক্ষ এসব সমস্যার বাস্তবতা স্বীকার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির নেতা সোহরাব হোসেন হাওলাদার, সনাক সভাপতি খান মোহাম্মদ শহীদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
পরবর্তীতে পৌর প্রশাসক ,রাজনৈতিক নেতৃবৃন্দ ,সুশীল সমাজ , র‍্যাবের একটি টিম ও পুলিশের একটি টিম ও স্থানীয় ব্যবসায়ী গন এবং সাংবাদিক গোলাম আজম ইরাদ, আরাফাত রহমান ও সাগর হোসেন তামিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ শহরের পান্তাপাড়া এলাকায় গিয়ে ময়লা অপসারণের স্থান পরিদর্শন করেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে যথাযথ আবর্জনা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় নাগরিকরা পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ময়লা ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান। এসময় সবাই মিলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মাদারীপুর গড়ে তোলার আশা ব্যক্ত করেন। সভায় সড়ক ও জনপথ, এলজিইডি, পিডব্লিউডি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ