শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন
জামালপুর প্রতিনিধি
(অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ) রোজ বুধবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে ।
বুধবার সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে।নিহত মনিরুজ্জামান মিন্টু রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।
জানাগেছে, মনিরুজ্জামান মিন্টু বুধবার সকাল ৮টার দিকে মোটর সাইকেল যোগে শেরপুর যাওয়ার পথে পৌর এলাকার মাষ্টার বাড়ী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনার স্থলেই মোটরসাইকেল চালক মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়।বকশীগঞ্জ হাইওয়ের থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ ঘটনার সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন।
ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ