শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের শিবচরে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে মিজান কাজী (২০) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চরকান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভিতর থেকে গলা কাটা অবস্থায় রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করতেন।

 

এর আগে বৃহস্পতিবার প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটো ভ্যান নিয়ে মিজান জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। এর পরে আর ঘরে ফিরেনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মিজান। এরপর আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে মানিকপুরে একটি ইটের ভাটার পাশের ভুট্টা ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

নিহতের মা মলিনা বেগম বলেন, ‘আমার ছেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরে যাত্রী নিয়া কাঁঠালবাড়ি যাওয়ার কথা ছিল। রাত ৮টার পরই মিজানের মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে শুনে ওর লাশ পাওয়া গেছে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

 

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন রেললাইনের পাশ থেকে আরেক ভ্যানচালক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের জন্যই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ