শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে কুমার নদে গোসলে নেমে ৩ দিন নিখোজ থাকার পরে ভাই-বোনের মরদেহ উদ্ধার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ

মাদারীপুর শহরের তরমুগুরিয়া এলাকার কুমার নদে গোসল করতে নেমে দুই ভাই-বোন ৩ দিন নিখোঁজ থাকার পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

 

নিহতরা হলেন-বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি।

 

তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মত লিটন মাতুব্বর ভাঙ্গারী কেনা বেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন।

 

দুপুর ১ টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোন সন্ধান পায়নি ডুবুরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুমার নদের খানতলি এলাকায় পাওয়া যায় ভাই মিরাজ মাতুব্বর এবং বোন কুলসুম আক্তারের মরদেহ কুমার নদের বালু ঘাটেই ভেসে উঠে।

 

পরে স্থানীয়রা লাশ দুটিকে উদ্ধার করে। পরে পুলিশ এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। নিখোঁজদের মা মিনোয়ার বেগম দুই সন্তানের লাশ দেখে বাকবন্ধ হয়ে পড়ছে। তবে তার বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো। আমি তো কোন অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিলো। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই। পরিবার যদি চায় তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। না হলে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ