রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

হিজল গাছে ঝুলছিল কিশোরের মরদেহ  

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

চায়না শেখ , মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে শাওন তালুকদার (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রামে কিশোরের পরিবার বাড়ির পাশে শাহ আলম তালুকদারের হিজল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
 নিহত শাওন তালুকদার উপজেলার ছালাম তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতের কোন এক সময় সবার আগোচরে বাড়ির পাশে হিজল গাছের সঙ্গে রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে সে। পরদিন সকালে তার খোঁজ না পেয়ে বাবা-মা তাকে খুজতে গেলে সকালে বাড়ীর পাশের একটি বাগানে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
ওই কিশোর রাজমিস্ত্রীর কাজ করতেন। সে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানায় স্বজনরা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় ডাসার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ