শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ নিজের কেনা জমি উদ্ধারে সংবাদ সম্মেলন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ বোরহান উদ্দিন
জামালপুর জেলা প্রতিনিধি
৯ ফেব্রয়ারী রবিবার দুপুরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় ইউনিয়নের কুমারীকান্দা গ্রামে নিজের কেনা জমি দখল কারীদের কাছ থেকে উদ্ধার ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্ত ভোগী অসহায় মর্জিনা বেগম।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মর্জিনা বেগম বলেন, জিন্নাহ বাজার এলাকার কুমরীকান্দা গ্রামের আব্দুল মুন্নাফ, আবুল হোসেন ও জহুরা বেগমের কাছে গত বছরের ৯ অক্টোবর ৩৪ শতাংশ জমি কিনি। জমির দলিল নম্বর ২৫০৮।
এই জমিটি সহকারী কমিশনার (ভূমি) আমার নামে নামজারি করে দেন।
আমি জমি কিনলেও এবং সকল কাগজপত্র আমার নামে থাকলেও স্থানীয় প্রভাবশালী মৃত ইব্রাহিমের ছেলে হানিফ উদ্দিন, মনিরুজ্জামান ও তাদের আত্মীয় স্বজনেরা জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। আমি বার বার ক্রয়কৃত জমিতে যেতে চাইলে পাঁচ লাখ চাঁদা দাবি করেন।
একই সাথে তারা আমাদের হুমকিও দেন। বর্তমানে স্বামী ও ছয় সন্তান নিয়ে বাবার বাড়ি শ্রীবরদীতে অবস্থান করছি। দখলদারের হাত থেকে জমি উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে মর্জিনা বেগমের স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন।
বোরহান উদ্দিন জামালপুর

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ