বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

ফরহাদুজ্জামান, নাটোর প্রতিনিধি

ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার দুপুর ১২টায় ফিলোন টাওয়ার-২ এ অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকর্তা হযরত মাওলানা মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এসএম ফখরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান, মুহাম্মদ কামরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ হোসেন শহীদ।

 

প্রধান আলোচক ছিলেন বাগাতিপাড়া উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র বাগাতিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামী, বাগাতিপাড়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ শফিউল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় পরিষদের ব্যাংকিং ও বেসরকারী উন্নয়ন খাত বিষয়ক সহকারী সম্পাদক এএসএম মোকাররেবুর রহমান নাসিম, বিএনপি’র বাগাতিপাড়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ হায়দার রশীদ, বাগাতিপাড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুধীজন ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভায় বক্তারা সমিতির বিগত ১৪ বছরের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও সমবায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ফিলোন সমিতি ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত হওয়ায় এটি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির  ব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ