শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাজিবপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

আমজাদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে প্রধান বক্তা আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ সদস্য সচিব জেলা বিএনপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম বfবু ১ নং যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি হাসিবুর রহমান হাসিব যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি, মমতাজ হোসেন লিপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় কমিটি। রায়হান কবির সভাপতি কুড়িগ্রাম জেলা যুবদল, আমিমুল ইহসান আহ্বায়ক কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

 

 

কর্মী সভায় স্থানীয়ভাবে বক্তব্য রাখেন,মোখলেছুর রহমান সাবেক সভাপতি উপজেলা বিএনপি, আব্দুল হাই সরকার সাবেক সাধারন সম্পাদক উপজেলা বিএনপি, মাহবুবুর রসিদ মন্ডল সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপি, গোলাম মোস্তফা সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা তার বক্তব্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষের প্রতীককে কেন্দ্র করে এক হয়ে কাজ করুন।

 

জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে গোছাতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি হিসাবে যাদেরকে দেয়া হবে তাদের সাথে থেকে বিএনপির হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে। আপনাদের প্রতি আমাদের এই আহ্বান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ