শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোহাম্মদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর প্রতিনিধি

 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। জেলা  ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা উদ্বোধন করেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ সচিব মোহাম্মদ হাবিবুল আলম।

 

 

ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুলপদ্বী উচ্চ বিদ্যালয় চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক কাজী হুমায়ুন কবির, প্রাক্তন খেলোয়াড়, কোচ ও অন্যরা।

 

সমীর বাইন বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ