শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে জামায়াতে ইসলামী কর্মী সমাবেশ অনুষ্ঠিত   

রিপোর্টার :
Oplus_131072

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন  , জামালপুর জেলা প্রতিনিধি

 

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জামালপুর জেলার নুরুন্দি ইউনিয়নে সেগুনতলা মাঠে জামায়াতে ইসলামী কর্মীসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী নরুন্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. ইউসুফ আলী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।

 

 

প্রধান অতিথি  জামায়াত নেতা আব্দুস সাত্তার বলেন, শোনার ভিতরে কল্যাণ নাই। এখন মানার ভিতরে হল কল্যাণ। আসুন আমরা আগে নিজেদের ভিতরে পরিবর্তন আনি। আর সমাজের পরিবর্তন আসলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পথ সুগম হয়ে যাবে।

 

 

তিনি আরও বলেন, জমি আল্লাহর মানুষ আল্লাহর। এই আল্লাহর মানুষগুলোকে পরিচালিত করতে হবে আল্লাহর দ্বীন অনুযায়ী। মানবরচিত কোন বিধান দিয়ে পরিচালনা করার কোন বিধান নেই। আমরা যারা আছি সেই দ্বায়িত্ব পালন করতে নিজেদেরকে তৈরি করতে হবে।

 

 

আমাদের আরও অন্যতম পরিচয় হল সর্বশেষ নবীর সাইয়াতুল মুসলিম মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)’এর উম্মত। একমাত্র কোরআনের মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখি, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের। কোরআনের বাংলাদেশ হিসেবে যদি আমরা এই বাংলাদেশ গড়ে তোলার জন্য ময়দানে আসতে পারি। তবেই আমরা সেই বাংলাদেশ পেতে পারি।

 

 

জামায়াতে ইসলামী সদর উপজেলা নরুন্দি ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা শরিফ আহমদ পরিচালনা করেন।  বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম,

 

জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার শূরা সদস্য মাওলানা কুদরতে খোদা, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর হাফেজ শরিফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নোমান প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ