রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে দুইদিন ব্যাপী তথ্য মেলার শুরু আজ শেষ দিন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে দুইদিন ব্যাপী তথ্য মেলা ২৪ ফেব্রুয়ারী সোমবার শুরু হয়েছে, চলবে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার পর্যন্ত। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই তথ্য মেলার আয়োজন করে।
সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. আলী আমজাদ দপ্তরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক, টিআইবি’র ক্লাস্টার কো অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ করা সম্ভব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সেবা প্রদানের মানসিকতা জনগণের প্রকৃত সেবা প্রাপ্তিতে সহায়ক। কিন্তু তথ্যের গোপনীয়তার ফলে প্রাপ্য সেবা থেকে অনেকেই বঞ্চিত হয়। সেক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রয়োগ ও বাস্তবায়ন অনিয়ম-দুর্নীতি রোধে বিশেষ ভূমিকা রাখতে পারে।
দুই দিনব্যাপী তথ্য মেলায় গণশুনানী, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। তথ্য মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৯টি স্টল স্থান পেয়েছে। আজ তথ্য মেলা শেষ দিন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ