শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি,

 

২৮ ফেব্রুয়ারী শুক্রবার বাদ আছর রমজানের পবিত্রতা রক্ষার্থে ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামালপুরে জামায়াতে ইসলামী উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের পিটিআই মোড়ে রমাদানের পবিত্রতা রক্ষার্থে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সভাপতিত্ব করেন জামালপুর শহর শাখার জামায়াতে ইসলামী আমীর খন্দকার মুকাদ্দাস আলীর, এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার সাবেক আমীর আইনজীবী নাজমুল হক সাঈদী।

 

 

প্রধান অতিথির আইনজীবী নাজমুল হক সাঈদী বলেন, রমজান মাসে স্বার্থন্বেষী কোন মহল যাতে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যে বৃদ্ধি করে রোজাদারদের কষ্ট দিতে না পারে সেদিকে সরকারকে নজর দিতে হবে।

 

 

 

তিনি আরও বলেন, অশ্লীলতা বেহায়াপনা এবং দিনের বেলায় খাবারের হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে।

 

 

সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে, বাজারে সোয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। এতে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারকে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় করতে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।

 

 

জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার সেক্রেটারি মিছবাহুর রহমান কাওসারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ,

 

অধ্যাপক জাকির হোসেন, হাফেজ মেজবাহুল কাইয়ুম, হাফিজুর রহমান লিটন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে রমজানকে স্বাগত জানিয়ে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ