রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে উদ্বোধন হলো খন্দকার রিসোর্ট

রিপোর্টার :
oplus_0

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ,  মাদারীপুর প্রতিনিধি

 

সুস্থ সংস্কৃতিকে তুলে ধরার জন্য মাদারীপুরে এই প্রথম উদ্বোধন হলো খন্দকার রিসোর্ট। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে শহরের সরদার কলোনী খন্দকার সড়কে ডিসির বাসার পিছনে খন্দকার হাউজে এই রিসোট উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রিসোর্ট উদ্বোধন করেন জনতা ব্যাংকের প্রাক্তন উপ মহাব্যবস্থাপক বিজন কুমার বিশ্বাস। উদ্বোধন শেষে একজন সরকারি মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী ও তাঁর গর্বিত পিতামাতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

খন্দকার রিসোর্টের চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. খুরশীদ জানান, মাদারীপুরবাসীকে চিত্ত বিনোদন দেওয়ার জন্যই খন্দকার রিসোর্ট। এখানে রয়েছে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, আর্কাইভ, দৃষ্টিনন্দন পুকুরে গোল্ডেন ফিসের প্রদর্শন ও টলমলে পানিতে বোটে চড়ার আনন্দ। এছাড়াও রয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলার ব্যবস্থা, কফি হাউস, বার বি কিউ, বুফে ডিনার ও আলোকসজ্জা, ৪৮টি মিষ্টি মশলা সমৃদ্ধ খুশি ভাই পান মশলা, বিভিন্ন ধরনের দোলনা, লাভ পয়েন্ট।

 

রিসোর্টটি ছায়া সুনিবিড় মনোরম পরিবেশ ও মাদারীপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। যেকোন সামাজিক অনুষ্ঠান ও ইভেন্ট করার ব্যবস্থা সহ রয়েছে ডেলিসিয়াস ক্যাটারিং সুবিধা। এছাড়াও এক্সিবিশন, সেমিনার, কনফারেন্স জোন। বিভিন্ন প্রজাতির পাখির কলরবে ঘুম ভেঙ্গে যাওয়ার অভিজ্ঞতা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মেডিকেল কলেজ গার্ডিয়ান এসোসিয়েশনের মহাসচিব তারিকুল ফেরদৌস, সিনিয়র সহ সভাপতি সঞ্জিত দাশ উত্তম, মহিলা সম্পাদিকা স্বপ্না সরকার, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, সংগঠক ও সমাজসেবক শাহজালাল মোল্লা, সিনিয়র সাংবাদিক শফিক স্বপন, নজরুল ইসলাম পলাশ, মহসিন তালুকদার, জাতীয় সাংবাদিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, অভিভাবক তাহমিনা হোসেন, শিক্ষার্থী  শ্রাবনী দাস তিথি, শ্রেয়া দাস, তানজিলা ফেরদৌস অর্থি, নুসরাত আলম রোদেলা সহ অন্যরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ