শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি
৬ মার্চ রোজ বৃহস্পতিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভপতি কারী মোহাম্মদ আক্কাশ আলী।
নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফ খান রাসেল, সেক্রেটারি ইলিয়াস উদ্দিন আজাদ। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাজহারুল আনোয়ার, সহ-সভাপতি মুফতি সালেহ আহমদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. গোলাম মুরশেদ ।
সম্মেলনে সভাপতি, সেক্রেটারি নির্বাচনের পাশাপাশি আরও চারটি পদের নেতা নির্বাচিত করেন সম্মেলনের নেতৃবৃন্দ। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কারী মমতাজ উদ্দিন, সহ-সভাপতি মো. গোলাম মুরশেদ, এসিসটেন্ট সেক্রেটারি মো. রুকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাহবুব শাহ জিহাদী।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ