বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।

শাহীন খান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

আজ ৯ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ রবিবার নগরীর তামাকুমন্ডি লেইন, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার ও বিপণি বিতান পরিদর্শন করেন।

 

 

তিনি বিভিন্ন মার্কেট পরিদর্শনকালে কমিশনার মার্কেট
গুলোর নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখেন এবং আগত দর্শনার্থী ও ক্রেতা সাধারনের সাথে কথা বলেন।

 

 

পাশাপাশি তিনি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সাথে কথা বলেন। এ সময় তিনি তামাকুমন্ডি ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে ভাসমান হকার,যানজট, বাইক রাইডারদের যত্রতত্র অবস্থান ও কিশোর গ্যাং এর উৎপাত সংক্রান্ত সমস্যাগুলো শুনেন এবং এগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক সংশ্লিষ্ট ডিসি ওসিদেরকে নির্দেশ প্রদান করেন। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ করে অ্যাক্সেস রোড গুলো যানজট মুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।

 

 

মার্কেটের বিভিন্ন দোকানে ঘুরে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপ শেষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে নগরীর সব মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।

 

 

নগরবাসী যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে এবং উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে তিনি জানান।

নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।

 

 

তিনি আরো বলেন, ছিনতাই ও চাঁদাবাজি রোধকল্পে সিটিজেন ফোরাম, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রস্তুতপূর্বক প্রতিনিয়ত উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে আইনে আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

 

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ