রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি নারীদের বিরুদ্ধে নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

১০ মার্চ সোমবার দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সরিষাবাড়ী কলেজের প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা ছাত্রদল।

 

 

সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্ব করেন, বক্তব্য রাখেন সরিষাবাড়ী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম শাহিন, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি প্রভাষক সাইদুজ্জামান শিপন, খাইরুল আলম শ্যামল,

 

 

উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম তালুকদার চয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক সবুজ সরকার, সদস্য সচিব মানিক মিয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্র সংসদের সদস্য সচিব জাকারিয়া ইসলাম মিনহাজ প্রমুখ।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আর কোন কন্যাশিশুর কান্না দেখতে চাই না। এখন সারাদেশে নারীরা নিরাপদ নয়। শিশুরাও রেহাই পাচ্ছে না। এই সমাজ, এই রাষ্ট্র আমাদের কী নিরাপত্তা দিচ্ছে?

 

 

আমরা চাই ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যেন আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। আমরা হুঁশিয়ারি দিচ্ছি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন ঘোষণা দেওয়া হবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ