বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২ মার্চ বুধবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বুধবার বকশীগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পরিচালনা করেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবুর, বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর,

 

 

সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাহমুদ, যুগ্মসাধারণ সম্পাদক-১ এস এম আশরাফুল আজম, যুগ্মসাধারণ সম্পাদক-২ মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াছ শাহ প্রমুখ।

 

 

এছাড়াও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য রিপন মিয়া ও হারুন উর রশিদ, সাংবাদিক রাসেল রানা, প্রয়াত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের সহধর্মিনী মনিরা বেগমসহ বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

দোয়া মাহফিলে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এছাড়াও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য প্রয়াত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের রূহের মাগফিরাত কামনা করা হয়। পরে সাংবাদিক নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য সাংবাদিকবৃন্দ ইফতারে শরিক হন।

 

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ