সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৬ মার্চ রবিবার জামালপুর শহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার ইয়াসমিন চৌধুরী মনি।
জেলা যুবনেতা শফিকুল হাসান তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন হিরো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিল বিএনপি নেতা মুস্তাফিদুল হাসান রিপন, সদর উপজেলা বিএনপির সদস্য রকিবুল ইসলাম রানা, জেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম রুবেল, জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর হক, যুব বিষয়ক সম্পাদক নওশের আলী,
জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন আহমেদ চৌধুরী ছোটনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ