শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নালিতাবাড়ীতে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি ১৭ মার্চ শেরপুর জেলার  নালিতাবাড়ী উপজেলা  চেল্লাখালী নদীর গভীর গর্তের পানিতে ডুবে শেখ ফরিদের ছেলে আবির হোসেন ( ৬)  এক শিশুর  মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে নালিতাবাড়ী   উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ,

 

 

সোমবার দুপুরে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার  আবির হোসেন তার সমবয়সী অপর বন্ধু মিলে চেল্লাখালী নদীতে গোসল করতে যায়। ওই নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে অসাবধানতাবশত পড়ে যায় আবির হোসেন। এসময় তার সহযোগী বন্ধু বাড়িতে গিয়ে আবির হোসেন পানিতে ডুবে গেছে বলে জানায়।

 

স্বজনরা নদীতে ছুটে গিয়ে আবিরকে খোঁজতে থাকে। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে আবিরকে নদীর গভীর পানি থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সােহেল রানা বলেন, নিহত আবির হোসেনের মরদেহ হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ