বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বুধবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলা
গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা,  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই বালাদেশের শান্তিকামী জনসাধারণের প্রকৃত মুক্তির সনদ বলে জোর দাবী জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মাননীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার।
ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাকিউল ইসলাম তিব্বত, হেলাল উদ্দীন, আজিজুর রহমান চৌধূরী, আব্দুর রৌফ দানু, রুহুল আজম লুলু, আতিকুর রহমান শাহীন, মনিরুল করিম, সোহাগ খান লোহানী, নুরল ইসলাম নুরু, মনির খান লোহানী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ