শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জ বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২১ মার্চ শুক্রবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বালিজুরি ইউনিয়নের চর নাংলা বাঁধের মাথা বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

৪ নং বালিজুড়ী ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সভাপতিত্ব করেন। মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুরর রহমান মোখলেস,
জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহা মো. শেখ ফরিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শামীম আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া, তারেক রহমানসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ