বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জেলা প্রশাসন, ঝালকাঠি’র আয়োজনে অনুষ্ঠিত হয় জেলা মাসিক রাজস্ব সভা!

অমিত কুমার সরকার, ঝালকাঠি জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

অদ্য ২৩ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ মিনিটে জেলা প্রশাসন, ঝালকাঠি’র আয়োজনে অনুষ্ঠিত হয় জেলা মাসিক রাজস্ব সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজ অন্তরা হালদার, উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর মিজ ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার রাজাপুর জনাব রাহুল চন্দ, উপজেলা নির্বাহী অফিসার নলছিটি জনাব মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়া জনাব জহিরুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ সাইফুল ইসলাম, নলছিটি উপজেলার সহকারী কমিশনার ভূমি মিজ নুসরাত জাহান।

 

এছাড়াও ভূমি সংক্রান্ত মামলার বিচারক ও আইনজীবীগণ এই সভাই উপস্থিত ছিলেন।

 

ভূমি উন্নয়ন কর আদায় এর ক্ষেত্রে দাবি, আদায় এবং আদায়ের হার পর্যালোচনার পাশাপাশি এই অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় শতভাগ অর্জনের রোড ম্যাপ, চার উপজেলার নামজারির হালনাগাদকরণ তথ্য, মিসমামলার নিষ্পত্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ