বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মেলান্দহ যাকাত ফান্ড ফুডপ্যাকেট ও ইফতার বিতরন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ২৩ মার্চ রবিবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পবিত্র রমজান উপলক্ষে জাকাত ফান্ড অব আমেরিকা কর্তৃক দু:স্থ-এতিম-বিধবা-ভিক্ষুক এবং বিধবাদের ফুডপ্যাকেট ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। প্রতিটি ফুড প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি পেয়াজ, কেজি তেল, ১ কেজি চিড়া এবং ১ কেজি লবনসহ মোট ২৫ কেজি সামগ্রী।
মেলান্দহ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই সামগ্রী বিতরণ করা হয়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউ এন ও) এস.এম. আলমগীর এই বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাকাত ফান্ডের প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মেলান্দহ উপজেলা পরিষদ কমপ্লেক্স মজিদ, সরকারি গার্লস স্কুল প্রাঙ্গন, দাগী ফাযিল মাদ্রাসা মাঠ, শাহজাদপুর মধ্যপাড়া, খান পাড়া, হাজরাবাড়ি, পূর্ব মালঞ্চ, উদনাপাড়া, বানীপাকুরিয়া, ফুলসেন্না ঈদগাহ মাঠ, সরদারবাড়ি মসজিদ, আমতলী মলিকাডাঙ্গা, রেখিরপাড়া, দুরমুঠ, বাঘাডোবা, শেখের ভিটা, কাঙ্গালকোর্শা, মেলান্দহ বাজার বড় মসজিদ,
দিঘলবাড়িসহ সর্বমোট ২১ টি স্পটে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা একটি আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা। ২০০৭ সাল থেকে বাংলাদেশে সংস্থার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংস্থাটি এতিম-দু:স্থ-গরিব-ছিন্নমূল-পথ শিশুদের নিয়ে কাজ করে আসছে।
এ ছাড়াও শিক্ষাবিস্তারে বৃত্তি সাপোর্ট, বিনামুল্যে চিকিৎসা, নারীর ক্ষমতায়নে দক্ষতা, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ, জরুরি ত্রাণ ও পূণর্বাসন ছাড়া বহুমূখি সেবামূলক কাজ করে আসছে। চলতি বছরে সারাদেশে ২৬ হাজার হতদরিদ্রদের মাঝে ফুড প্যাকেট এবং ৩০ হাজার পরিবারের মাঝে ইফতার ফুড বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ