বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত সভা!

অমিত কুমার সরকার, ঝালকাঠি জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ২৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দে রোজ মঙ্গলবার জেলা প্রশাসন, ঝালকাঠি’র সম্মেলন কক্ষে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব আশরাফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সদর, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিবগণ।
আলোচনায় পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব দায়িত্বশীল ব্যক্তির সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্রের সুষ্ঠু বিতরণ ও গোপনীয়তা রক্ষা, পরীক্ষার্থীদের জন্য শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে পরীক্ষায় সহায়তা প্রতিরোধের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অমিত কুমার সরকার ঝালকাঠি জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ