শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জ শতাধিক দুস্হ অসহায় মানুষের মাঝে বিএনপির ঈদসামগ্রী বিতরন

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৮ মার্চ শুক্রবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

চরপাকেরদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যৌথভাবে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

 

ঈদসামগ্রীর  মধ্যে ছিল ৩ কেজি চাল, ৫০০ গ্রাম তেল, ১ কেজি চিনি, দুধ, সেমাই ও সাবান। ঈদসামগ্রী পেয়ে ফাজিলপুর এলাকার বৃদ্ধা বেলো বেগম অত্যন্ত খুশি। তিনি বলেন, অনেক অভাবে দিনপাত করছি। এই ঈদসামগ্রী পেয়ে শান্তিতে ঈদ করতে পারব।

 

 

সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন, ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। বিতরন সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ