শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জে পানিতে ডুবে শিশুর মুত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৯ মার্চ শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিন মকিরচর গ্রামের প্ল্লী চিকিৎসক নজরুল ইসলামের দ্বিতীয় মেয়ে আয়েশা সিদ্দিকা(৭) পানিতে ডুবে মারা যায়।সে দক্ষিণ মকিরচর হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

 

জানা গেছে, অদ্য শনিবার দুপুরে শিশু আয়েশা সিদ্দিকা সবার সাথে বাড়ির পাশে সুতারমারা বিলে মাছ ধরতে যায়। সবার অজান্তে বিলের মাঝখানে গভীর গর্তের পানিতে ডুবে যায়। আয়েশা সিদ্দিকা খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে।

 

 

পরে তাকে সানন্দবাড়ী উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা সিদ্দিকাকে মৃত ঘোষণা করেন। আয়শার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ