বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটা মোটরসাইকেল দুর্ঘটনায় তিন ভাইয়ের মৃত্যু।

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

খালার বাড়ির ঈদ উপহার পৌঁছে দিতে জীবন দিতে হয়েছে আপন তিন ভাইয়ের। এমন ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার সোনার বাংলা নামক স্থানে। বরগুনার পাথরঘাটায় রাজীব পরিবহনের চাপায় মোটরসাইকেলের আরোহী তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে পাথরঘাটা উপজেলার সোনার বাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

ঘটনার বিবরণীতে জানা যায়, নিহত আপন তিন ভাই হলেন মো. নাঈমুজ্জামান খান ওরফে শুভ (২২), মো. শান্ত খান (১৪) ও মো. নাদিম খান (৮)। তাঁরা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা গ্রামের মো. নাসির উদ্দিন খানের ছেলে।

 

ঘটনার বিবরণীতে আরো জানা যায়, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে করে তিন ভাই খালার বাড়িতে ঈদের উপহার নিয়ে যাচ্ছিলেন। তিন ভাই ঘটনাস্থলেই মারা যান। রাজীব পরিবহনের চালক পালিয়ে গেলেও ওই বাসের সুপারভাইজার সোহেল রানা ও সহযোগী চালককে পুলিশ আটক করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

 

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ