বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন!

নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

৩০ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।

 

 

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

 

 

বড় এই ঈদের জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। ঈদের জামাত শেষে একে অপরে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন।

 

 

জানা যায়, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।

 

 

তারই ধারাবাহিকতায় চাঁদ দেখা সাপেক্ষ্যে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে মাদারীপুরের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উৎসব পালন করছেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ