বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়িতে শতবর্ষ বটবৃক্ষ নীচে ঈদের নামাজ অনুষ্ঠিত!

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

৩১ মার্চ ২০২৫ খ্রিঃ রোজ সোমবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ সমাজের ঐতিহ্যবাহী ধোপাদহ শতবর্ষ বটবৃক্ষ নীচে ঈদগাহ মাঠের ঈদের নামাজ অনুষ্ঠিত।

 

 

আজ(সোমবার)সকাল ৯ টায় শত বছরের পুরানো এই ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ৮টি সমাজের মানুষ এই ঈদগাহ নাঠে একসাথে নামাজ আদায় করেন। ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ মোঃ নুরুল ইসলাম।

 

 

শত বছরের পুরানো এই ঈদগাহ মাঠটি জুড়ে রয়েছে দৃষ্টি নন্দন পুরানো একটি বটবৃক্ষ। পুরো মাঠটি জুড়ে ছায়ায় বেষ্টতি রয়েছে এই বটবৃক্ষটি। জানা যায় কয়েকশতক বছরের পুরানো এই বটবৃক্ষটি এভাবেই কালের সাক্ষী হয়ে রয়েছে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে ।

 

 

ঈদ জামাতে নামাজে এসে শফিকুল ইসলাম জানায় কয়েকশত বছরের পুরানো এই ঈদগাহ মাঠে আমি সহ আমার বাপ দাদারা ঈদের নামাজ আদায় করে আসছে।

 

 

ঈদ জামাতে এসে এক তরুণ জানায় বাবা -মা পরিবারের সাথে ঢাকার বাইরে গ্রামে যখনি ঈদ করতে আসি অবশ্যই এই সুন্দর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করি। পরিবেশ সুন্দর সহ অনেক মানুষ একসাথে নামাজ আদায় করে অনেক ভালো লাগে।

 

 

ঈদ জামাতে এসে স্থানীয় একজন বলে, ছোট থেকেই ঈদের জামাতে অংশ নিয়েছি।এখন গ্রামের বাইরে ঢাকায় থাকলেও প্রতিবছর বাড়িতে এসে এখানেই সবার সাথে ঈদের নামাজ আদায় করি।

 

ঈদগাহে দুই রাকাত নামাজ শেষে সমাজ, দেশ,জেলা মুসলিম উম্মাহ তথা সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। জামাত শেষে কোলাকুলি করে প্রকাশ করা হবে পরস্পরের প্রতি ভালোবাসা।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ